২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল-নেটিভ তালিকার শীর্ষে চীন

ডিজিটাল নেটিভদের দেশভিত্তিক সংখ্যা নিয়ে তালিকা প্রকাশ করল অনলাইন পরিসংখ্যান পোর্টাল স্ট্যাটিস্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 05:03 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শীর্ষ ১০ দেশের নাম প্রকাশ করেছে সংস্থাটি। জনসংখ্যার দিক দিয়ে ডিজিটাল নেটিভদের বাসস্থানের তালিকায় সবার প্রথমে রয়েছে চীন।

চীনে ডিজিটাল নেটিভ সংখ্যা ৭ কোটি ৫২ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজিটাল নেটিভ সংখ্যা ৪ কোটি ১৩ লাখ।

ডিজিটাল নেটিভ বলতে জন্মের পর থেকেই বা খুব অল্পবয়স থেকে ডিজিটাল টেকনোলজিতে অভ্যস্ত ব্যক্তিকে বোঝানো হয়। এছাড়া, ডিজিটাল টেকনোলোজির গুরুত্ব বুঝে তাকে কাজে প্রয়োগ করতে সক্ষম ব্যক্তিকেও ডিজিটাল নেটিভ বলে।

ভারত এবং ব্রাজিল তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে। তাদের ডিজিটাল নেটিভ রয়েছে যথাক্রমে ২ কোটি ২৭ লাখ এবং ২ কোটি এক লাখ।

তালিকার পরবর্তী স্থানে রয়েছে যথাক্রমে জাপান, মেক্সিকো, রাশিয়া, জার্মানি, ভিয়েতনাম এবং সবশেষে যুক্তরাজ্য।