২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল সার্চে নারীবৈষম্য

গুগলে নারীদের করণীয়, করা উচিত নয় বা করতে পারে না এমন কিছু টাইপিংয়ের চেষ্টা করেছেন কখনও? গুগলের নতুন সার্চ ফিচারের অটো সাজেশনের মাধ্যমে অনুসন্ধানকারীদের সামনে আসছে নারীদের জন্য বৈষম্যমূলক উক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 05:00 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গুগলের ফিচারটি বিভিন্ন প্রচলিত গবেষণা তথ্যের উপর ভিত্তি করে ব্যক্তিকে কাঙ্ক্ষিত তথ্যের সন্ধান দেয়। ফিচারটির ব্যাপক ব্যবহার শুরু হয়েছে ৯ সেপ্টেম্বরের পর থেকে।

গুগলে ‘উইমেন শুড’ লিখে সার্চ দিলেই ‘উইমেন শুডনট গো টু কলেজ’ বা নারীরা কলেজ যেতে পারবে না, নারীদের চুপ করে থাকতে হবে এবং নারীরা ধর্মীয় স্থানে মৌন হয়ে থাকবে-- এমন সব সার্চ সাজেশন।

সম্প্রতি জাতিসংঘের নতুন ধারাবাহিক বিজ্ঞাপনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। মেয়েদের বিভিন্ন অধিকারহীনতা, ভোট না দেওয়া, কাজ না করা এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই নতুন বিজ্ঞাপনগুলো করা হয়েছে।