২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদলাচ্ছে জিমেইল লগইন

জিমেইল অ্যাকাউন্টে লগইন করার পেইজটি বদলে যাচ্ছে। শীঘ্রই লগইন করার সময় ভিন্ন ধরনের স্ত্রিন চোখে পড়বে ব্যবহারকারীদের।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:33 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ম্যাশএবল জানায়, গুগলের একজন মুখপাত্র মেইলে লগইন অপশন বদলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইউটাহ এবং ওহাইওর ব্যবহারকারীরা ইতোমধ্যেই জিমেইলের এই পরিবর্তনটি দেখেছেন। তবে ‘ক্রিস্টিন বি-টাউন’ খ্যাত ক্যালিফোর্নিয়ার ব্যবহারকারীরা এখনও নতুন লগইন স্ক্রিন দেখতে পারেননি।

গুগল বরাবরই তাদের সফটওয়্যার আপডেটে ব্যবহারকারীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। আর জিমেইলের নতুন এ লগইন অপশন খুব শীঘ্রই বিশ্বব্যাপী ব্যবহারকারীরা দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে, জানিয়েছে ম্যাশএবল।

একজন ব্যবহারকারী জানান, লগইন স্ক্রিনটিতে বড়ধরনের পরিবর্তন করা হয়েছে। ডানপাশের বদলে স্ক্রিনের মাঝে রাখা হয়েছে লগইনটি। এটি অনেকটা মোবাইল লগইনের মতো।