টুইটার প্রতিষ্ঠাতার সাফল্য সূত্র
সিলিকন ভ্যালির দুটি সফল টেক কোম্পানি প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ফাঁস করে দিয়েছেন তার সাফল্যের সূত্র। ব্যবসা বা দৈনন্দিন জীবন উভয় ক্ষেত্রে সাফল্য অর্জনে কী করণীয় আর কোনটা একেবারেই করা যাবে না, তার তালিকা দিয়েছেন ডরসি।
সাফল্য অর্জনে করণীয় সম্পর্কে তালিকা দিয়েছেন সিলিকন ভ্যালির দুটি সফল টেক কোম্পানি প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অনুষ্ঠিত এক স্টার্টআপ স্কুল ইভেন্টে উচ্চপর্যায়ের ব্যবসায়িক মিটিংয়ে কী করণীয় আর কী করা যাবে না, তা তালিকা ধরে জানান ডরসি।
ডরসির মতানুযায়ী করণীয়-
সবসময় প্রস্তুত থাকুন
হতে হবে সংবেদনশীল
ব্যায়াম করতে হবে প্রতিদিন
প্রতিদিন তিন মাইল দৌড়ান
লেবুর শরবত আর রেড ওয়াইন পান করা যেতে পারে
ধ্যান করুন
১০ মিনিট ভারি ব্যাগ নিয়ে হাঁটুন
সবার সঙ্গে কুশল বিনিময় করুন
প্রতিদিন সাত ঘণ্টা ঘুমান।
তিনি আরও বলেছেন--
চোখে চোখ রাখতে ভোলা যাবে না
দেরি করে যাবেন না কোথাও
পূরণ করা সম্ভব নয়, এমন কিছু প্রত্যাশা করবেন না
চিনি খাবেন না
কাজের দিনগুলোতে অ্যালকোহল পান করা যাবে না।
