২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকার রাষ্ট্রপতির ই-মেইল হ্যাক

মেক্সিকো সরকারের উপর নজরদারি করতে দেশটির রাষ্ট্রপতির ই-মেইল অ্যাকাউন্ট এবং সার্ভার হ্যাক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। সম্প্রতি পক্ষ-ত্যাগ-করা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন নথি বিশ্লেষণ করে এই খবর জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা ডার স্পিগেল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 06:09 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্নোডেনের ফাঁস করা ২০১০ সালের প্রতিবেদন অনুযায়ী, এসএসএ ই-মেইল ডোমেইন হ্যাক করেছিল। এটি মেক্সিকোর রাষ্ট্রপতি ছাড়াও দেশটির মন্ত্রিপরিষদ কূটনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা যোগাযোগে ব্যবহার করত।

এ ছাড়াও ২০১২ সালে মেক্সিকোর রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি এনরিক পেনা নিয়েটো এবং তার ৯ সহকারীর মোবাইল ফোন রেকর্ড হস্তগত করতে সক্ষম হয় এনএসএ। তারা সবমিলিয়ে ৮৫,৪৮৯টি মেসেজ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।

এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এনএসএ কর্তৃপক্ষ।