২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়ার পায়ে টাইটেনিয়াম নাল

ত্রিমাত্রিক প্রিন্টিংপ্রযুক্তির বদৌলতে প্রচলিত অ্যালুমিনিয়ামের তুলনায় অর্ধেক ওজনের টাইটেনিয়ামের নাল পরানো হল এক ঘোড়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 04:13 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা এই নালের নকশা করেছেন। তারা ঘোড়দৌড়ের কর্মক্ষমতা বৃদ্ধির আশায় তা করেছেন বলে জানিয়েছেন।

ত্রিমাত্রিক স্ক্যানারের সাহায্যে বিজ্ঞানীরা ঘোড়াটির ক্ষুর পরিমাপ করেছিলেন। তারপর তারা ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে নালটি তৈরি করে তা প্রাণীটির পায়ে লাগিয়ে দেন। উদ্ভাবকদের মতে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ২৪ ঘণ্টারও কম সময় লেগেছিল। এতে ব্যয় হয়েছিল ছয়শ’ ডলার ।

টাইটেনিয়ামের তৈরি এই নাল সচরাচর ব্যবহৃত অ্যালুমিনিয়ামের নালের তুলনায় অনেক হালকা। বিজ্ঞানীরা বলেছেন, একশ’ থেকে তিনশ’ ডলার মূল্যের সাধারণ নালের চাইতে এ নাল দামি হলেও হাল্কা হওয়ার কারণে এর ব্যবহার বাড়বে।