২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভার বড় আপডেট এনেছে ওরাকল

বিশ্বে কয়েকশ’ কোটি ডিভাইসে ব্যবহৃত সফটওয়্যার জাভার একটি বড়ধরনের নিরাপত্তা প্যাকেজ আপডেট ছেড়েছে সফটওয়্যার নির্মাতা ওরাকল। নতুন এ আপডেটটি জাভার ৫১টি ভিন্ন ভিন্ন বাগ ঠিক করবে, এমনটাই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 04:09 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৫১টি বাগের মধ্যে প্রায় ডজনখানেক বাগ কাজে লাগিয়ে সহজেই আক্রমণকারী সম্পূর্ণ জাভা সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারত।

জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জনপ্রিয়। জাভা ল্যাঙ্গুয়েজে লেখা সফটওয়্যার বিভিন্ন ধরনের কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়। এ জন্য কম্পিউটার হ্যাক করার সময় সাইবার অপরাধীরা সাধারণত জাভাকে টার্গেট করে। জাভা সফটওয়্যারে বিভিন্ন ম্যালওয়্যার আক্রমণও হয়।

নিরাপত্তা ব্লগার এবং সাংবাদিক ব্রায়ান ক্রেবস এ প্রসঙ্গে জানিয়েছেন, যদি মানুষের জাভা চালানোর প্রয়োজন পড়ে, তাহলে এখনই আপডেট করার উপযুক্ত সময়।

অন্যদিকে আপডেটটির উপদেশে ওরাকল গ্রাহকদের আহ্বান জানিয়েছে, যত দ্রুত সম্ভব জাভা আপডেট করার জন্য। প্রতিষ্ঠানটি আপডেট করার কারণ হিসেবে উল্লেখ করেছে, “একটি সফল আক্রমণের ফলে নিরাপত্তা হুমকির মুখে।”