২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্ল্যাকহোল’-সংশ্লিষ্ট একজন গ্রেপ্তার

ব্ল্যাকহোল নামে এক কুখ্যাত সফটওয়্যার কিটের সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাশিয়ান কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 07:09 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকহোল হ্যাকারদের ব্যবহৃত জনপ্রিয় সফটওয়্যার।

রাশিয়ান গোয়েন্দা পুলিশের একজন সদস্য রয়টার্সকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি হ্যাকিং সমাজে ‘পাঞ্চ’ নামে পরিচিত।

ব্ল্যাকহোলআক্রান্ত কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে ঢুকলেই তা নিজে নিজেই হ্যাকারদের কম্পিউটারের সঙ্গে যোগাযোগ তৈরি করবে। এভাবে একবার সংযুক্ত হয়ে গেলেই সাইবার অপরাধীরা খুব সহজেই আক্রান্তদের কম্পিউটারে বিভিন্ন ক্ষতিকর প্রোগ্রাম এবং অ্যান্টিভাইরাসের নামে ভুয়া সফটওয়্যার বিক্রি করে বা ছড়িয়ে দেয়। ফলে কম্পিউটারের ব্যবহারকারীর নিরাপত্তা থাকে না।

ইউরোপলের এক মুখপাত্র জানিয়েছেন, ইউরোপিয়ান ক্রাইম-ফাইটিং এজেন্সি সন্দেহভাজন সাইবার ক্রিমিনালদের উচ্চপর্যায়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। তিনি এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান।