২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের পুরস্কৃত করবে মাইক্রোসফট

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশন জানিয়েছে তাদের সফটওয়্যারে ত্রুটি ধরিয়ে দিতে পারলে প্রতিষ্ঠানটি তাকে এক লাখ ডলারেরও বেশি পুরস্কার দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এটিকে অন্যতম বড় পুরস্কারের ঘোষণা বলে উল্লেখ করা হয়েছে।

সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের বিভিন্ন নিত্যনতুন সমস্যা সমাধানের জন্য ইন্টারনেট এক্সপ্লোরারের সংস্কার করেছে বলে জানিয়েছে।

চারমাস আগে মাইক্রোসফট নতুন প্রজন্মের আক্রমণকারীদের বিচিত্র ব্যবহার নিয়ন্ত্রণের জন্য এই পুরস্কার ঘোষণা করে, যা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।