২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

5এস স্টক শেষ, রয়ে গেছে 5সি

বছরের তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার আগেই স্টক ফুরিয়ে যাওয়ায় সরবরাহে দেরি হচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের স্মার্টফোন ‘আইফোন 5এস’-এর। এদিকে অবিক্রিত রয়ে গেছে আইফোন 5সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভ্যারাইজন নেটওয়ার্কের স্মার্টফোন ব্যবহারকারীদের আইফোন 5এস-এর পর্যাপ্ত চাহিদা থাকলেও দ্রুত স্টক ফুরিয়ে গেছে। এতে অনেককেই সর্বশেষ ভার্সনের আইফোন দেওয়া সম্ভব হয়নি।

এদিকে সস্তা আইফোন নিয়ে অ্যাপলের প্রত্যাশা পূরণ হয়নি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্লাস্টিকের কেসিংয়ে আবৃত ডিভাইসগুলো ক্রেতাদের আকর্ষণ করতে পারেনি।

এ নিয়ে বাজার বিশ্লেষকদের ধারণা, অ্যাপল সচরাচর একসঙ্গে দুটি পণ্য বাজারে নিয়ে আসে না। কম আয়ের লোকদের কথা চিন্তা করে অ্যাপল কম দামের আইফোন 5সি বাজারে নিয়ে আসে। একই উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজনে ডিভাইস দুটি উন্মোচন করে অ্যাপল।