২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজনে বড়দিনের তাপ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে ১৯৯ পাউন্ডে কিন্ডল ফায়ার এইচডিএক্স ট্যাবলেট কম্পিউটারসহ নানা ডিভাইস বাজারে আনছে অ্যামাজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফজলে আজিম, বিডিনিউ‍জ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বড়দিন উপলক্ষে দুটি মডেলের ট্যাবলেট কম্পিউটার বিক্রির অর্ডার নেওয়া শুরু করেছে ইকমার্স ওয়েবসাইট অ্যামাজন।

আকৃতি ও বিল্টইন স্টোরেজের উপর ভিত্তি করে ট্যাবলেটগুলোর আলাদা দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিটি ডিভাইসের দাম পড়বে দুশ’ পাউন্ড থেকে চারশ’ ৯০ পাউন্ডের মধ্যে। অ্যামাজন ওয়েবসাইটে অর্ডার দেওয়ার পর গ্রাহকদের জন্য ২৭ নভেম্বর থেকে এগুলো বাজারজাত শুরু করবে অ্যামাজন।

সাত ইঞ্চি ভার্সনের ট্যাবলেটে রয়েছে ১৬ জিবি বিল্ট ইন মেমোরি। ওয়াইফাই সংযোগ ব্যবহারের সুযোগসহ ডিভাইসটির দাম পড়বে দুশ’ পাউন্ড। ৬৪ জিবি বিল্টইন মেমোরির ডিভাইসটির দাম পড়বে ৩৪০ পাউন্ড। যুক্তরাষ্ট্রে ৪জি ইন্টারনেট ব্যবহারউপযোগী এ ডিভাইসটিতে ইন্টারনেট ব্যবহারে কোনো বিজ্ঞাপন দেখা যাবে না বলেও জানায় গার্ডিয়ান।

৮.৯ ইঞ্চি পর্দার কিন্ডল ফায়ারেও থাকছে দুটি মডেল। একটিতে থাকবে ১৬ জিবি মেমোরি অন্যটিতে ৬৪ জিবি। দাম পড়বে যথাক্রমে ৩৩০ পাউন্ড ও ৪৯০ পাউন্ড।

ডিভাইসটির লকস্ক্রিন ও হোমস্ক্রিনে বিজ্ঞাপন দেখা যাবে। বিজ্ঞাপনগুলো সরাতে খরচ হবে ১০ পাউন্ড।

এদিকে কিন্ডলের এ ডিভাইসগুলো প্রতিযোগিতা করবে সার্চ জায়ান্ট গুগলের নেক্সাস সেভেন ও নেক্সাস ১০ ট্যাবলেটের সঙ্গে। গুগল ২০০ ডলারে নেক্সাস ৭ ও ৩২০ ডলারে বিক্রি করছে নেক্সাস ১০ ট্যাবলেট। এবারের বড়দিনের বাজারে অ্যাপলের আইপ্যাড মিনিকেও শক্ত প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছোট আকৃতির কিন্ডল ফায়ার এইচডিএক্স স্পোর্টস ট্যাবেলেটের পর্দায় রয়েছে ১৯২০ বাই ১২০০ পিক্সেল রেজুলিউশন। এটা গুগলের নেক্সাস ৭-এর সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে। এ ছাড়া গত বছরে ব্যবহৃত ডুয়াল কোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের পরিবর্তে ২.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ২ জিবি র‌্যাম ছাড়াও ডিভাইসটি ফুল এইচডি সাপোর্ট করে।

এদিকে অ্যামাজন জানিয়েছে একবার চার্জ দিলে ডিভাইসটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করলেও টানা ১১ ঘণ্টা চলবে। ৮.৯ ইঞ্চি পর্দার কিন্ডল ফায়ার এইচডিএক্স অ্যাপলের রেটিনা ডিসপ্লের চেয়ে উন্নত।

নেক্সাস ১০ ট্যাবলেটের সঙ্গে মিল রেখে তৈরি হলেও অ্যাপলের রেটিনা ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে ২০৪৮ বাই ১‌৫৩৬ পিক্সেল। এদিকে কিন্ডল ফায়ারে গুগল নেক্সাস ৭ এর সঙ্গে মিল রেখে ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল ব্যবহার করা হয়েছে।