তথ্য দেবে না ফাস্টমেইল
যুক্তরাষ্ট্রকে আইন অমান্য করে কোনো তথ্য দেবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান ফাস্টমেইল ।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ান টেকনোলজি ফার্ম ফাস্টমেইল যুক্তরাষ্ট্রকে গ্রাহকদের ইমেইলসংক্রান্ত ব্যক্তিগত কোনো তথ্য দিয়ে সহায়তা করবে না।
ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান ফাস্টমেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ বিষয়ের উপর বাইরের কোনো দেশকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। যদিও যুক্তরাষ্ট্রে তাদের কয়েকটি সার্ভার রয়েছে। কোনোভাবে যদি তারা আইন অমান্য করে তথ্য নিতে চায়, তখনও তা বিশেষ প্রক্রিয়ায় রক্ষা করা হবে।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী অন্যদেশকে অভ্যন্তরীণ গোপনীয় তথ্য দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রকে এ তথ্য দেওয়া হবে না বলেও জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় সিকিউরিটি এজেন্সির এমন হস্তক্ষেপে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা ক্রমাগত বেড়েই চলছে।
এদিকে ফাস্টমেইল জানিয়েছে, অস্ট্রেলিয়ার আইনানুযায়ী তারা গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। সেপ্টেম্বরে ওয়েব ব্রাউজার ডেভেলপার অপেরার কাছ থেকে কিনে নেওয়ার পর ফাস্টমেইল একটি স্বাধীন কোম্পানিতে পরিণত হয়।
