গাড়িতে সংঘর্ষ সতর্কতা
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিনি কুপার এবার তাদের গাড়িতে সংযোজন করবে সংঘর্ষ সতর্কতা ও পার্কিং সহায়তা সিস্টেম।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, ২০১৪ সালের মডেলে আগাম সতর্কতা প্রদানকারী সিস্টেমটি সংযোজন করা হবে। এর আগের মডেলের গাড়িতে সংঘর্ষ সতর্কতায় সোনার সেন্সর ব্যবহার করা হলেও নতুন এই সতর্কতা সিস্টেমে থাকছে ক্যামেরা।
যদিও এটি অটোমোইলের জন্য নতুন কিছু নয়, তবে অবশ্যই এটি মিনি লাইনের নতুন বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছে এনগ্যাজেট।
নতুন এই পার্কিং সহায়ক সিস্টেমে অন্তর্ভুক্ত রয়েছে ভিডিওনির্ভর ক্রুজ কন্ট্রোল সিস্টেম। এমনকি গাড়ির হেডলাইটের উজ্জ্বলতাও নিয়ন্ত্রণ করবে এ সিস্টেম।
