ট্যাবলেট জনপ্রিয়তায় অবাক স্মিড
বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রমবর্ধমান ট্যাবলেট ডিভাইস ব্যবহারে আশ্চর্য হয়েছেন ইন্টারনেট জায়ান্ট গুগলের চেয়ারম্যান এরিক স্মিড। কিন্তু তিনি এখন বিশ্বাস করছেন, ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ট্যাবলেট সফটওয়্যার বিতরণের কারণে বেড়েছে ট্যাবলেট ব্যবহারের ঝোঁক।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, এ সপ্তাহে স্মিড প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে ঝড়ের বেগে ট্যাবলেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেছেন।
স্মিড মন্তব্য করেছেন, “মোবাইল ফোন কি পিসির জায়গা নিতে পারে? আমি ধারণা করেছিলাম, কর্মীরা মোবাইল ফোন ও পিসি ব্যবহার করবে। কিন্তু সেটা ছিল ট্যাবলেটের সময়। দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানই পিসির কাজ মোবাইল ডিভাইসে সেরে ফেলছে, বিশেষ করে ট্যাবলেটে সেরেছে বেশি।”
সম্প্রতি ‘আন্ড্রয়েড আইফোন থেকে বেশি সুরক্ষিত’ মন্তব্য করে বেশ আলোচিত হয়েছেন স্মিড।
