মিৎসুবিসি গাড়িতে ট্রাফিক রোড আপডেট
যে কোনো সময়ে রাস্তার অবস্থা জানতে এবার নতুন প্রযুক্তি আনছে জাপানি গাড়ি নির্মাতা মিৎসুবিসি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, মিৎসুবিসির ২০১৪ সালের টাচস্ক্রিন সংযুক্ত মডেল ল্যান্সার ও আউটল্যান্ডারে ট্রাফিক রোড আপডেটসহ নানা প্রযুক্তি সংযুক্ত করছে নির্মাতারা।
উত্তর আমেরিকার জন্য তৈরি এ মডেলগুলোতে মিৎসুবিসিটি এখন নোকিয়ার ট্রাফিক সেবা সরবরাহ করবে। এতে থাকবে ট্রাফিক জ্যামের সতর্কতা, জ্বালানি ও আবহাওয়ার খবর।
গাড়িটিকে সরাসরি ইন্টারনেটে প্রবেশ করার প্রয়োজন হবে না এতে। সব তথ্যই এইচডি রেডিওর মাধ্যমে আসবে গাড়িতে। প্রতি ৩০ সেকেন্ডে তথ্য আপডেট পাওয়া যাবে এতে।
