২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বাড়াল টুইট

ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) পাঠানো টুইটের সঠিক অর্থ ধরতে না পেরে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ তেল কিনে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলার বাড়িয়ে ফেলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 12:32 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার করা আইডিএফ এর ওই টুইটটি ছিল ৪০ বছর আগে সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা বিষয়ে। ১৯৭৩ সালের অক্টোবর মাসের ইয়োমকিপ্পুর যুদ্ধের স্মরণে টুইটটি করা হয়েছিল।

টুইটটিতে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছিল #ইয়োমকিপ্পুর৭৩ এবং সোভিয়েত অস্ত্রের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক ব্যবসায়ীদের ওই দুটি চিহ্ন চোখে পড়েনি এবং তারা সিরিয়ায় সাম্প্রতিক আক্রমণের বিষয়টি ধরে নিয়েছে।

এতে করে যেসব ব্যবসায়ী খবরের জন্য টুইটারের উপর নির্ভর করেন, তারা সামনে তেলসঙ্কট হতে পারে, এ ভয়ে তেল কেনা শুরু করেন। এর ফলে ব্যারেল প্রতি তেলের দাম ১১০ ডলার ৪০ সেন্ট থেকে ১১১ ডলার ৫০ সেন্ট পর্যন্ত বেড়ে যায়।