২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ধরনের বিজ্ঞাপন আনছে গুগল

ইন্টারনেট জায়ান্ট গুগল নতুন প্রক্রিয়ায় বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে। এ প্রক্রিয়ায় পণ্যের বিজ্ঞাপনের সঙ্গে ব্যবহারকারীদের ছবি, মন্তব্য এবং নাম যুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 08:53 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তারা এ নতুন প্রক্রিয়াটিকে ‘শেয়ারড এনডোর্সমেন্ট’ নাম দিয়েছে।

নতুন প্রক্রিয়ার এ ধরনের বিজ্ঞাপনগুলো গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘গুগল+’ এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে। যদি একজন গুগল+ ব্যবহারকারী কোনো নির্দিষ্ট পণ্য বা ব্র্যান্ডকে সমর্থন করেন, তাহলে +১ বাটনে ক্লিক করলেই ওই পণ্য বা ব্র্যান্ডটির বিজ্ঞাপনে তার ছবি দেখা যাবে। একই কাজ হবে যদি কোনো রেস্টুরেন্ট বা মিউজিকে গুগল+ ব্যবহারকারী রিভিউ বা রেটিং করেন।

বিজ্ঞাপনগুলো অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের বিজ্ঞাপনের মতো- জানিয়েছে রয়টার্স।

তবে এ প্রসঙ্গে অনলাইন প্রাইভেসি গ্রুপ ইপিআইসির পরিচালক মার্ক রটেনবার্গ বলেছেন, “ওই বিজ্ঞাপনগুলো বাজারজাতকারীদের কাছে আকর্ষণীয় হতে পারে, কিন্তু তারা অন্যায়ভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের ছবি বাণিজ্যে ব্যবহার করবে।”