আবারও ওয়েবে কালোবাজারির থাবা
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের (এনসিসিইউ) প্রধান অ্যান্ডি আর্চিবাল্ড সতর্কবাণী দিয়েছেন, কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কালো ওয়েব ব্যবসায়ীরা আবারও আত্মপ্রকাশ করবে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে দীর্ঘ তদন্তের পরে অনলাইন ড্রাগ মার্কেট সিল্ক রোড বন্ধ করে দেওয়ার পর আর্চিবাল্ড এ সতর্কবাণীটি জানান।
আর্চিবাল্ড আরও জানিয়েছেন, এ রকম হুমকি মোকাবেলা করার জন্য আমাদের নতুন প্রক্রিয়ার প্রয়োজন হয়েছিল। তিনি বলেন, “আমাদের সাফল্যের মানে এই নয় যে, একই প্রক্রিয়ায় আমরা অন্য অপরাধীদেরও ধরতে পারব। আমাদের ক্রমাগত অনুসন্ধান করে যেতে হবে ও সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ফোরাম চিহ্নিত করতে হবে। তাদের অন্যান্য টুলসের সাহায্যে বাছাই করতে হবে।”
এসসিসিইউ কর্মকর্তারা ওইসব সাইট কারা ব্যবহার করত তাদের খুঁজে বের করছে। এর মধ্যেই একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২৭ বছরের ওলুকুনলে বাবাটুন্ডে নামের সে অপরাধীকে পাঁচ বছর ছয় মাসের কারাদ- দেওয়া হয়েছে। বাবাটুন্ডে ফিশিং স্ক্যামের মাধ্যমে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের গ্রাহকদের প্রতারিত করত।
