সোশাল মিডিয়ায় শীর্ষে ব্যাটম্যান-জোকার!
ফেইসবুক-টুুইটারের মতো সোশাল মিডিয়ায় কমিক সুপার হিরো আর সুপার ভিলেনদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে দুই জনপ্রিয় কমিক চরিত্র, ব্যাটম্যান এবং জোকার। টানা ৩০ দিন ধরে সোশাল মিডিয়াগুলোর প্রচলিত আলোচনার টপিক বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে সোশাল মিডিয়া বিশ্লেষক সিনথেসিও।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ দিন পর্যবেক্ষণ শেষে সোশাল মিডিয়ায় আলোচনার শীর্ষে থাকা পাঁচ কমিক সুপার হিরো আর ভিলেনকে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।
সুপার হিরোদের তালিকায় রয়েছে মার্ভেল কমিকের জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান। ব্যাটম্যানের পরে রয়েছে যথাক্রমে সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রনম্যান এবং উলভারিন।
আর সুপার ভিলেনদের মধ্যে প্রথম স্থানে আছে জোকার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ক্যাটউইম্যন এবং ম্যাগনিটো। তালিকার একদম শেষে রয়েছে লেক্স লুথর এবং জিন গ্রের নাম।
