২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ফায়ারফক্স ওএস ডিভাইস

ফ্রি সফটওয়্যার কমিউনিটি মোজিলা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, খুব শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমচালিত (ওএস) ডিভাইস নিয়ে আসবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 11:36 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রিস, হাঙ্গেরি, সার্বিয়া, মন্টেনেগ্রো, ব্রাজিল এবং তিনটি ল্যাটিন আমেরিকান বাজারের নাম উল্লেখ করেছে মোজিলা। তাদের প্রথম ফায়ারফক্সভিত্তিক স্মার্টফোন জেডটিই ওপেন এবং অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার নিয়ে এসেছিল ২০১৩ সালের জুলাই মাসে।

নতুন ফোনে ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ ১.১ থাকবে। এটির দক্ষতা আগের সংস্করণের চেয়ে বাড়ানো হয়েছে এবং এমএমএস সাপোর্টের মতো বেশকিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। বর্তমান ফায়ারফক্স ব্যবহারকারীরা শীঘ্রই নতুন ফায়ারফক্স সংস্করণটিতে আপগ্রেড করতে পারবেন বলে জানিয়েছে ম্যাশএবল।

ফায়ারফক্স ওএস প্রসঙ্গে মোজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা জে সালিভান জানিয়েছেন, তারা ফায়ারফক্স ওএস-এর পরবর্তী সংস্করণটি বাজারে আসার পরে কেমন সাড়া পান, সে বিষয়টি দেখার জন্য অপেক্ষা করছেন।