২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে লুকিয়ে থাকার দিন শেষ

লুকিয়ে থাকার দিন শেষ ফেইসবুকে। জনপ্রিয় সোশাল মিডিয়াটিতে অপরিচিত ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অন্যান্য অনাকাক্সিক্ষত ঝামেলা এড়াতে নিজের প্রোফাইল লুকিয়ে রাখার জন্য যে ফিচারটি ছিল, তা বন্ধ করে দিচ্ছে ফেইসবুক কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 11:33 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রোফাইল হাইড করে রাখার ফিচারটি খুব কম ব্যবহার হওয়ায় ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক। ওই ফিচারটি ব্যবহার করে সোশাল মিডিয়ায় নিজের প্রেফাইল হাইড করার পাশাপাশি কে তার প্রোফাইলটি দেখতে পারবে, সেটিও নির্দিষ্ট করে দিতে পারতেন একজন ব্যবহারকারী।

নিজেদের সাইটটির সার্চ ফিচার নতুনভাবে তৈরি করছে ফেইসবুক। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রোফাইল লুকিয়ে রাখার ফিচারটি পরিবর্তনের খবর জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।