২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁকানো পর্দার স্মার্টফোন বাজারে

৫.৭ ইঞ্চি পর্দার নতুন স্মার্টফোন গ্যালাক্সি রাউন্ড অক্টোবরের ১০ তারিখে কোরিয়ার বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 08:18 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি রাউন্ড স্যামসাংয়ের প্রথম বাঁকানো পর্দার স্মার্টফোন।

অবতলভাবে বাঁকানো ১০৮০পি সুপার অ্যামোলিড পর্দার স্মার্টফোনটিতে রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২জিবি বিল্টইন মেমোরি ও ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। এটি ২.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের মাধ্যমে দ্রুতগতিতে তথ্য বিশ্লেষণ করতে পারবে।

এছাড়া ডিভাইসটির সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে থাকছে ২৮০০ মিলি অ্যাম্প ব্যাটারি।

স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি রাউন্ডে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। ১০ অক্টোবর থেকে কোরিয়ায় লাক্সারি ব্রাউন রংয়ে এটি পাওয়া যাবে বলে জানা গেছে। শীঘ্রই আরও কয়েকটি রংয়ে এটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।