২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসি বিক্রি কমছেই

ট্যাবলেট কম্পিউটারের সহজলভ্যতায় পার্সোনাল কম্পিউটারে বিক্রি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বছরের চেয়ে ৮.৬ ভাগ চাহিদা কমেছে পার্সোনাল কম্পিউটারের।

সেপ্টেম্বর পর্যন্ত গত তিন মাসে আট কোটি তিন লাখ ইউনিট পার্সোসাল কম্পিউটার বিক্রি করা হয়েছে, যা গত প্রান্তিকের চেয়ে অনেক কম বলে জানিয়েছে প্রযুক্তিপণ্য গবেষণা প্রতিষ্ঠান গার্টনার।

গার্টনারের প্রধান বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া জানান, স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের প্রতি আগ্রহ বাড়ায় পার্সোনাল কম্পিউটার বিক্রি কমছে। এছাড়া পার্সোনাল কম্পিউটারের চেয়ে ট্যাবলেট কম্পিউটার বেশ সস্তা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গ্রাহকদের চাহিদা পূরণে যেভাবে এগিয়ে আসছে তাতেও এমনটা হতে পারে বলেও তিনি জানান।

বছরের তৃতীয় প্রান্তিক শেষে পিসি বিক্রির নি¤œমুখী ফলাফলে বিশ্লেষকদের ধারণা, চতুর্থ প্রান্তিকেও একই ধারা অব্যাহত থাকবে।