২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইকা ক্যামেরা বানাচ্ছেন জনি আইভ

টেক জায়ান্ট অ্যাপলের ডিজাইনগুরু জনি আইভের হাত ধরে এসেছে অ্যাপলের দুই দশকের প্রতিটি পণ্য। দাতব্য কাজের জন্য এবার নতুন মডেলের একটি লাইকা ক্যামেরা ডিজাইন করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, এইডস আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করতে নিলামে বিক্রি হবে নতুন লাইকা ক্যামেরাটি।

এইসডমুক্ত আফ্রিকা গড়তে টেক জায়ান্ট অ্যাপল, যুক্তরাজ্যের আমেরিকান এক্সপ্রেস ও নাইকিসহ অনেক প্রতিষ্ঠান মিলে প্রডাক্ট রেড নামের দাতব্য তহবিলে এ ক্যামেরা বিক্রির অর্থ দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার ডিজাইনার মার্ক নিউটন ও অ্যাপলের জনি আইভ ক্যামেরাটির ডিজাইন করেছেন। নভেম্বরে সেটি নিলামে বিক্রি হবে।

লাইকা এম সিরিজের ক্যামেরার বাজার মূল্য প্রায় পাঁচহাজার পাউন্ড। সর্বাধুনিক ম্যাক প্রোতে যেমনটা অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়, এই বিশেষ মডেলটিতেও তাই করা হয়েছে। তবে এতে ফ্ল্যাশ লাগানোর জন্য কোনো হট শু থাকছে না।

ক্যামেরাটির জন্য ৫৬১টি মডেল থেকে বাছাই করে এবং প্রায় এক হাজার প্রোটোটাইপ যন্ত্রাংশ মিলে ক্যামেরাটি তৈরি করেছেন নির্মাতারা। ৮৫ দিনের এ প্রকল্পে ৫৫ জন প্রকৌশলী ২,১৪৯ ঘণ্টা সময় ব্যয় করেছেন বলে জানিয়েছে লাইকা।