২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগকারীর সহায়তায় গ্রাফ সার্চ

এখন ফেইসবুকের গ্রাফ সার্চ ব্যবহার করেই সোশাল নেটওয়ার্কিং সাইটটি থেকে যোগ্য কর্মী খুঁজে নিতে পারবেন নিয়োগকারীরা। এ জন্য সোশাল রিক্রুটিং কোম্পানি ওয়ার্ক৪ গ্রাফ সার্চের জন্য বানিয়েছে নতুন এক অ্যাড-অন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 02:41 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার অ্যাড-অনটি লঞ্চ করে ওয়ার্ক৪। গ্রাফ সার্চ অ্যাড-অনটির বরাতে নির্দিষ্ট কাজের জন্য সবচেয়ে উপযুক্ত কর্মীকে ফেইসবুক থেকে খুঁজে নেওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও স্টেফান লে ভিয়েট।

পছন্দমতো প্রার্থীকে নিয়োগকারী মেসেজ পাঠাতে পারবেন সামান্য অর্থ খরচ করেই। তাতে ফেইসবুকের জব পোস্টিং-এর লিংকও থাকবে।

মেসেজগ্রহীতা এরপর মেসেজের লিংকটিতে ক্লিক করেছেন কি না, বা আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কি না, এর সবই দেখতে পারবেন নিয়োগকারী।