২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে সিমবিয়ান যুগ

গুরুত্ব কমে যাওয়ায় মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম সিমবিয়ান এবং মিগো চালিত ফোন উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 02:39 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর জানিয়েছে, বিভিন্ন ডেভেলপারের কাছে ২০১৩ সালের শেষের দিকে সিমবিয়ান ও মিগোতে নতুন অ্যাপ্লিকেশন বন্ধের জন্য নোকিয়ার পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে।

সিমবিয়ান বা মিগোর ব্যবহারকারীরা এতে আগের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। কিন্তু আগামী বছরের শুরু থেকে নতুন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না এগুলোতে।

সিমবিয়ান বা মিগো অপারেটিং সিস্টেমের পরিবর্তে ক্রমান্বয়ে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনের প্ল্যাটফর্মে চলে যাচ্ছে নোকিয়া।