২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার ব্যবহারে উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে খেলতে যাওয়া কানাডার জাতীয় হকি লিগের খেলোয়াড় জয়েল ওয়ার্ড হোটেলের বাথরুমে আটকে যাওয়ার পর তিনি বন্ধুদের জানান টুইটারের সাহায্যে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই খেলোয়াড় সকালে হোটেলের বাথরুমে গিয়ে আটকে পড়ার পর টুইটারের বন্ধুদের তা জানান। পরে হোটেল কর্তৃপক্ষ সেখান থেকে তাকে উদ্ধার করে।

আটকে যাওয়ার পর তিনি সঙ্গে থাকা স্মার্টফোন থেকে টুইটারে পোস্ট করেন, “আমি বাথরুমে আটকে আছি, বের হতে পারছি না।”

এতে অন্যপ্রান্ত থেকে টুইটারে বন্ধুরা হাসাহাসি করে। এরপর খবর পায় হোটেল কর্তৃপক্ষ। পরবর্তীতে হোটেলে নিয়োজিত টিম বাইরে থেকে বাথরুমের দরজা খোলার চেষ্টা করলে সেখানেও সমস্যা হওয়ায় দরজা খোলা যাচ্ছিল না।

বাথরুমের দরজা নিচে নেমে যাওয়ায় পরে আরও কিছু উদ্ধার সরঞ্জামাদি এনে প্রায় ৪৫ মিনিট পর সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ওয়ার্ডকে।