২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাতেও সৌরবিদ্যুৎ উৎপাদন

যুক্তরাষ্ট্রে শীঘ্রই রাতেও পাওয়া যাবে সৌরবিদ্যুৎ। দেশটির অ্যারিজোনা পাবলিক সার্ভিস (এপিএস) জানিয়েছে, সোলানা জেনারেটিং স্টেশন কর্তৃপক্ষ এখন রাতে সৌরবিদ্যুতের বিষয়টি পরীক্ষা করে দেখছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 04:20 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্থটেকলিং এক প্রতিবেদনে জানিয়েছে, সোলানা জেনারেটিং স্টেশনে বেশ বড় একটি সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। সেখানে সর্বাধুনিক তাপ সংরক্ষণ প্রযুক্তিতে সূর্যের তাপশক্তি রাতের জন্য সংরক্ষণ করবে।

একজন এপিএস মুখপাত্র জানিয়েছেন, তাদের আশা প্ল্যান্টটি অক্টোবরেই বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে। এটি এখন গ্রিডে পরীক্ষা করা হচ্ছে। এমনকি তিন বর্গমাইল সূর্যালোকের অনুপস্থিতিতেও এটি পরীক্ষা করা হচ্ছে। প্রকল্পটিতে দেড়শ’ কোটি ডলার খরচ হচ্ছে।

সোলানার ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি প্রায় ছয় ঘণ্টার জন্য শক্তি সংরক্ষণ করে রাখতে পারবে।

অ্যাবেনগোয়া ছোট পরিসরে স্পেনে ভিন্ন একটি প্রযুক্তি পরীক্ষা করছে, যা এ বছরের শেষে বড় আকারে যুক্তরাষ্ট্রের নেভাডার ক্রিসেন্ট ডান্স প্ল্যান্টে সৌরশক্তি সংরক্ষণ আরম্ভ করবে বলে আশা করা হচ্ছে।