এবার বার্বি ডলে ক্যামেরা
ছবি তুলতে স্মার্টফোনের ক্যামেরা বেশ জনপ্রিয়। ট্যাবলেট কম্পিউটার বা ডিজিটাল ক্যামেরাও ব্যবহৃত হয় ছবি তুলতে। এবার বার্বি ডলেও ক্যামেরা যুক্ত করেছে নির্মাতারা।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, বার্বি ডলে বিল্ট ইন ক্যামেরা দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যাবে।
বার্বি ডলটির পোশাকও গতানুগতিক। সাজানো গোছানো চুলের এ পুতুলটি দিয়ে অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা যাবে। ছবি তুলতে পুতুলের ভেতর রয়েছে একটি বিল্টইন ক্যামেরা। যেটি গতানুগতিক ডিজিটাল ক্যামেরার চেয়ে উন্নতমানের ছবি তুলতে সক্ষম বলে জানিয়েছে ম্যাশএবল।
পুতুলটির পিঠে ক্যামেরাটি থাকছে আর বুকের পর্দায় দেখা যাবে ছবি। ছবি তুলতে হৃৎপিণ্ডের স্থলে একটি বাটন রয়েছে। যেটি প্রেস করে ছবি তোলা যাবে।
নিউ ইয়র্কে বার্বি ক্যামে ছবি তোলার দৃশ্য প্রদর্শন করা হলে তাতে সাধারণ মানুষের মাঝে উৎসাহ দেখা যায়।
