দুর্ঘটনায় কেমব্রিজের সৌরগাড়ি
অস্ট্রেলিয়ায় সৌরশক্তিচালিত গাড়ির রেস শুরুর আগেই একমাত্র ব্রিটিশ দলের গাড়িটি দুর্ঘটনায় অকেজো হয়ে গেছে। ব্রিজস্টোন ওয়ার্ল্ড সোলার চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য কেমব্রিজ ইউনিভার্সিটির ইকো রেসিং কার ‘রেজুলিউশন’ বৃহস্পতিবার দুর্ঘটনায় পড়ে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার ফলে শনিবার কেমব্রিজ দলটির জন্য রেসে অংশগ্রহণ বাতিল করতে হয়েছে।
দুর্ঘটনার পর এক বিবৃতিতে দলটি জানিয়েছে, “আমরা আমাদের সোলার গাড়ি চালকদের নিরাপত্তা দিতে পারছি না।”
ডারউইন থেকে অ্যাডেলেড পর্যন্ত ১ হাজার ৮৬০ মাইল দীর্ঘ প্রায় সাত দিনব্যাপী রেসটি শুরু হচ্ছে শনিবার।
২৮টি প্রতিদ্ব›দ্বী গাড়ির মধ্যে রেজুলিউশন ছিল অন্যতম। কেমব্রিজ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ জন শিক্ষার্থীর একটি দল বানিয়েছিল এই গাড়িটি। ১২০ কেজি ওজনের গাড়িটির গড় গতি ঘণ্টায় ৫০ মাইল।
গাড়িটি পরীক্ষার সময় দুর্ঘটনা ঘটে। যদিও চালকের কোনো ক্ষতি হয়নি ওই দুর্ঘটনায়।
