২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সবক্স ওয়ান ও পিএস৪ সংযোগ

গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনির প্লেস্টেশন৪ সংযুক্ত করা যাবে। কিন্তু এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট জানিয়েছে, গেইমারদের এ কাজটি করা ঠিক হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

প্রযুক্তিপণ্যবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের কর্মকর্তা অ্যালবার্ট পেনেলো সম্প্রতি টোকিও গেইম শোতে নিশ্চিত করেছেন, তাদের গেইমিং কনসোলটির এইচডিএমআই ইনপুট যে কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে, এমনকি প্লেস্টেশন ৪-এর সঙ্গেও। তবে তিনি এমনটা না করারই পরামর্শ দিয়েছেন।

পেনেলো জানিয়েছেন, এমনটা করলে তা গেইমারদের জন্য খুব সুখকর কোনো অভিজ্ঞতা হবে না।

কেন হবে না, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এনগ্যাজেট জানিয়েছে, অডিও কিংবা ভিডিওর জন্য এক্সবক্স ওয়ানের এইচডিএমআই পোর্ট ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। কিন্তু গেইমের জন্য প্লেস্টেশন ফোর ইনপুট করলে সমস্যা হবে, এমনটাই জানিয়েছে এনগ্যাজেট। এতে কারিগরি সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।