২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার মুখে ‘বিল্ড-এ-বেবি’

ডিএনএ পরীক্ষার মাধ্যমে বানানো যুক্তরাষ্ট্রের ডেটাবেজের মাধ্যমে ভবিষ্যত মা-বাবাদের জানিয়ে দেওয়া যাবে কোন বৈশিষ্ট্যটি তাদের সন্তানের মধ্যে প্রকাশ পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এই প্রযুক্তিটি নৈতিক ও সমাজিকভাবে অনুচিত এবং এর অপব্যবহার হতে পারে বলে ধারণা সমালোচকদের।

জেনমিক অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেইটস ইনহেরিটর ক্যালকুলেটর পরবর্তী প্রজন্মে কোনো প্রকার রোগের আশঙ্কা আছে কি না তা আগেই জানিয়ে দিতে পারে। এমনকি তাদের উচ্চতা, ওজন, চোখের রং ও ব্যক্তিত্বের বিষয়ে ধারণাও দিতে পারবে।

কিন্তু প্রযুক্তিটির অপব্যবহারের ব্যাপারে উদ্বিগ্ন সমালোচকরা। জেনেটিক অ্যান্ড সোসাইটি সেন্টারের নির্বাহী পরিচালক মার্কি ড্যারনোভস্কি বলেন, “২৩আ্যান্ডমি চরম দায়িত্বহীনতার পরিচয় দেবে, যদি তারা এ ধরনের পণ্য বা সেবা প্রদান করে।”