হাইড্রোজেনেই চলবে গাড়ি
যুক্তরাজ্যের চেশায়ারে অবস্থিত ছোট এক প্রতিষ্ঠান রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেনকে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করার পন্থা নিয়ে গবেষণা করছে।
সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাকল এনার্জি নামের ওই প্রতিষ্ঠান দাবি করেছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যে হাইড্রোজেন সেলকে সহজেই গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে।
প্রতিষ্ঠানটির গবেষকরা জানিয়েছেন, রসায়নের মাধ্যমে তাদের তৈরি হাইড্রোজেন জ্বালানি সেলের কার্যক্ষমতা বর্তমান গাড়িতে ব্যবহৃত জ্বালানির চেয়েও বেশি সাশ্রয়ী এবং কার্যক্ষম। প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্য কর্মকর্তা ব্রেন্ডান বিল্টন জানিয়েছেন, তারা বিশ্বাস করেন এ প্রযুক্তিটি বড়ধরনের পরিবর্তন আনতে সক্ষম।
ব্রেন্ডান আরও জানিয়েছেন, তারা বেশ আত্মবিশ্বাসী এবং উদ্দীপ্ত যে, এটি বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটি তাদের এ রাসায়নিক আবিষ্কারটি গাড়ি নির্মাণ বিশ্বে নিবন্ধন করতে ইচ্ছুক।
এটি পাগলাটে নয় বরং বেশ উদ্যোগী একটি স্বপ্ন, নতুন এ প্রযুক্তি প্রসঙ্গে বিবিসির মন্তব্য।
