২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুত ওএস এক্স ম্যাভরিকস

টেক জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম ওএস এক্স ম্যাভরিকসের গোল্ডেন মাস্টার ডেভলপারদের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 06:46 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনা এটা নিশ্চিত যে, অ্যাপলের ওএস এক্স ১০.৯ প্রস্তুত হয়ে গেছে।

গোল্ডেন মাস্টার প্রধানত ওএস এক্স-এর একই সংস্করণ যা বাজারে ছাড়া হবে। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে তা জানা যায়নি। ম্যাভরিকস এ অক্টোবরেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

এটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত সার্ফিং জায়গার নামে। ম্যাভরিকস বেশ দক্ষভাবেই কাজ করতে সক্ষম, এমনটাই জানিয়েছে ম্যাশএবল। এটি ফাইল, ফোল্ডার এবং ডকুমেন্ট ট্যাগ করতে পারবে। এ ছাড়াও একাধিক ডিসপ্লে এতে সাপোর্ট করবে। এতে আরও থাকছে, ফাইন্ডার এবং অ্যাপলের ওয়েব ব্রাউজার সাফারির নতুন সংস্করণ।

ম্যাভরিকসের বেশকিছু ত্রুটি দূর করা হয়েছে এবং আরও উন্নত করা হয়েছে বলেই জানিয়েছে ম্যাশএবল।