২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মুখে ১৩ সাইবার সন্ত্রাসী

যুক্তরাষ্ট্রে হ্যাকটিভিস্ট গ্রুপ অ্যানোনিমাসের সন্দেহভাজন ১৩ সদস্যকে সাইবার আক্রমণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 06:03 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, সংরক্ষিত কম্পিউটারে আক্রমণের অভিযোগে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত উইকিলিকসের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তা চাওয়ার পর যেসব প্রতিষ্ঠান তা দিতে অস্বীকৃতি জানায়, তাদের লক্ষ হিসেবে নির্ধারণ করে সাইবার সন্ত্রাসীরা।

এ জন্য গ্রুপটি অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে ওয়েবসাইটগুলো অচল করার চেষ্টা করেছে। এ পদ্ধতিকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বা ডিডিওএস। এটা হ্যাকারদের হ্যাকিংয়ের একটি প্রচলিত প্রক্রিয়া।

আদালতে দাখিলকৃত দলিল থেকে জানা গেছে, ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত অ্যানোনিমাস সদস্যরা অপারেশন পেব্যাক নামে একটি ক্যাম্পেইন করে।

২০১০ সালের ডিসেম্বরে অভিযুক্তদের উইকিলিকসের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনায় অভিযুক্ত করা হয়। ওই সময় মার্কিন সরকারের চাপে মাস্টার কার্ড, ভিসা কার্ড পেপাল বাহক হিসেবে উইকিলিকসের জন্য কাজ করতে অস্বীকার করেছিল।

অভিযুক্তরা জানিয়েছে, সুইডেনভিত্তিক ফাইল শেয়ারিং সাইট ‘পাইরেট বে’ বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর তারা একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।