২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে থ্রিডি প্রিন্টেড টুথব্রাশ

ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি টুথব্রাশ সব দাঁত পরিষ্কার করতে পারবে মাত্র ছয় সেকেন্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 03:29 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লিজিডেন্ট নামের এই থ্রিডি প্রিন্টেড টুথব্রাশ দেখতে অনেকটা মাউথগার্ডের মতো।

ব্রাশটির মধ্যে ৬০০ ক্ষুদ্র দাঁত পরিষ্কারক রয়েছে। ব্যবহারকারীকে এই অভিনব টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে হলে শুধু এটিকে কামড়ে ধরতে হবে। কামড়ে ধরলেই এর ক্ষুদ্র দাঁত পরিষ্কারকগুলো একসঙ্গে ব্যবহারকারীর সব দাঁত মাত্র ছয় সেকেন্ডেই পরিষ্কার করে দেবে।

এ প্রসঙ্গে ব্লিজিডেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের ইচ্ছা ছিল একে এমনভাবে ডিজাইন করা, যাতে এতে আপেলের মতো সহজেই কামড় দেওয়া যায়। একটি ব্লিজিডেন্ট টুথব্রাশ তৈরি করতে ১২ সপ্তাহ সময় লাগে, জানিয়েছে ম্যাশএবল।

অভিনব এ টুথব্রাশটি এক বছর ব্যবহার করা যাবে এবং এর দাম পড়বে ৩০০ ডলার। ব্যবহারকারী চাইলে এক বছর পর ১৫৯ ডলারের বিনিময়ে এটি পরিবর্তন করতে পারবেন অথবা ৮৯ ডলার খরচ করে এর ক্ষুদ্র দাঁত পরিষ্কারকগুলো জীবাণুমুক্ত করাতে পারবেন।