গুগল মালিকানায় ফ্লাটার
টেক জায়ান্ট গুগল সম্প্রতি জেসচার রিকগনিশন সফটওয়্যার নির্মাতা স্টার্ট আপ ফ্লাটারকে কিনে নিয়েছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, তিন বছর আগে স্যান ফ্রান্সিকোতে প্রতিষ্ঠিত হয় ফ্লাটার।
ওয়েবক্যামের মাধ্যমে হাতের সংকেত শনাক্ত করে আইটিউনস ও নেটফ্লিক্সের মতো আপগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এর মাধ্যমে।
ক্রোমবুক ল্যাপটপ ও নেক্সাস হ্যান্ডসেট ডিভাইসের মতো কিছু ক্ষেত্রে গুগল ব্যবহার করবে প্রযুক্তিটি।
জেসচার রিকগনিশন প্রযুক্তিটি নিনটেনডো উয়ি ও মাইক্রোসফটের এক্সবক্স কাইনেক্টের মতো গেইমিং কনসোলে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বেশকিছু স্মার্টটিভি ও স্যামসাং এর গ্যালাক্সি এস৪ স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে এ ধরনের প্রযুক্তি।
