২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইএস এ ফিরছে মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্য প্রদর্শনী লাস ভেগাসের কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস)-এ ফিরছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ২০১২ সালের জানুয়ারির প্রদর্শনী মাইক্রোসফটের ঘোষণার জন্য লাইনে থাকা পণ্যের সঙ্গে শেডিউল মেলেনি বলে সিইএস থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

২০১৪ সালের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য তালিকাভুক্ত না হলেও, প্রতিষ্ঠানটি আবার সিইএস-এর সভাকক্ষ বুক করেছে।

লস ভেগাসের প্রদর্শনীকে এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক ইভেন্ট বলে দাবি করেছেন এক বিশ্লেষক। মাইক্রোসফটের মুখপাত্র এ সম্পর্কে মন্তব্য করতে চাননি।

প্রদর্শনীর আয়োজক কনজিউমার ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গ্যারি স্যাপিরো বলেন, “খুব শীঘ্রই আমরা মাইক্রোসফটের সঙ্গে অসাধারণ জুটি করতে পারব। আমরা এখন প্রতিষ্ঠানটির উপস্থিতির জন্য সন্তুষ্ট।”