২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে ‘ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ড’

ইউটিউবে আপলোড করা গানের মধ্যে ছয়টি বিভাগে পুরস্কার দেবে সার্চ জায়ান্ট গুগলের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। অনুষ্ঠানটি ৩ নভেম্বর সরাসরি ইউটিউবে দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আট বছর পূর্তিতে এক ঘণ্টা ৩০ মিনিটব্যাপী প্রথম মিউজিক অ্যাওয়ার্ড শো আয়োজন করবে ইউটিউব। অক্টোবরের মাঝামাঝি থেকে সেরা শিল্পীর খোঁজে মনোনয়ন ও ভোট দেওয়া শুরু হবে। ইউটিউব ব্যবহারকারীরা পছন্দের শিল্পীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন বলেও জানিয়েছে গুগল।

৩ নভেম্বর প্রথম শোতে সরাসরি পারফর্ম করবেন পপশিল্পী লেডি গাগা, এমিনেম এবং আর্কেড ফায়ার।

ইউটিউবের মুখপাত্র চেলসি মগান ম্যাশএবলকে জানান, বিশ্বজুড়ে ইউটিউবে মিউজিক ফ্যান বাড়ছে। ইউটিউব মিউজিক অ্যাওয়ার্ড উদযাপনে দেখা যাবে ইউটিউবে গানের সংগ্রহ কত ব্যাপক।

সরাসরি অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের সরাসরি পারফর্ম করতে দেখা যাবে। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন চলচ্চিত্র নির্মাতা স্পাইক জনজি। অনুষ্ঠান ধারণে সঙ্গে থাকবে ভাইস এবং সানসেট লেন এন্টারটেইনমেন্ট।