আসছে পিস্টন গেইমিং কনসোল
গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠান এক্সআই৩ তাদের প্রথম গেইমিং কনসোল ‘পিস্টন’ বাজারে আনছে।
সম্প্রতি সংবাদমাধ্যম দি ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, পিস্টন গেইমিং কনসোলটি প্রথমে অপর গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠান ভালভের প্রথম স্টিম বক্স হিসেবে আসার কথা থাকলেও, প্রতিষ্ঠান দুটি আলাদা হয়ে যাওয়ায় এই কনসোলটিও আলাদাভাবেই বাজারে আসছে।
পিস্টন গেইমিং কনসোল নভেম্বরের ২৯ তারিখে অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডেতে বাজারে আসবে। কনসোলটির ইন্টারনাল স্টোরেজ আগের ঘোষণার তুলনায় কম হচ্ছে। অবশ্য নির্মাতা প্রতিষ্ঠান স্টোরেজ বাড়ানোর ব্যবস্থা করেছে বলেই জানিয়েছে ভার্জ।
স্টোরেজ বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি একটি অতিরিক্ত এসএসডি স্লট স্থাপন করেছে কনসোলটিতে। তবে অতিরিক্ত স্লট থাকলেও ১২৮ জিবি এসএসডি স্টোরেজ নিয়েই বাজারে আসবে কনসোলটি।
তবে দুটি স্লট হওয়ার কারণে এখন আপডেট একটির বদলে দুটি ড্রাইভে রাখা যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এক্সআই৩-এর পিস্টন গেইমিং কনসোলটির দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার।
