২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক পেইজে ১২০ কোটি মুখ!

১২০ কোটি ফেইসবুক ব্যবহারকারীর ছবি নিয়ে একটি পেইজ বানিয়েছেন স্পেনের প্রযুক্তিবিদ ন্যাটালিয়া রজাস। রজাস নিজেকে ‘ক্রিয়েটিভ টেকনোলজিস্ট’ বলে পরিচয় দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 02:37 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দি ফেইসেস অফ ফেইসবুক’ নামের এক প্রকল্পে একশ’ কুড়ি কোটি মানুষের ছবি নিয়ে কাজ করেছেন স্পেনের প্রযুক্তিবিদ ন্যাটালিয়া রজাস।

রজাস বলেন, “ফেইসবুক নিয়ে খেলতে খেলতে এ চিন্তা মাথায় আসে। নিজ থেকেই তাই এই কাজ শুরু করি। দেড় বছরব্যাপী তৈরি এ পেইজটিতে বিভিন্ন সময়ে ফেইসবুকে যোগ দেওয়া মানুষের মুখাবয়ব সংযুক্ত করা হয়েছে। এতে বিভিন্ন সময়কাল অনুযায়ী ছবিগুলোকে সাজানো হয়েছে।”

সবগুলো ছবি একই পেইজে হওয়ায় নিজেকে খুঁজে পেতে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কারণ পেইজটিতে ঢুকলে প্রথমেই দেখা যাবে তাতে অসংখ্য রঙিন পিক্সেল। জুম করলে রঙিন পিক্সেলগুলো একেকটি ছবিতে পরিণত হবে।

ইমেইলে রজাস সিএনএনকে জানান, শুধু ছবি নিয়ে আলাদা একটি পেইজ তৈরি করা হলেও তাতে ছবি ছাড়া ব্যবহারকারীদের প্রোফালের ব্যক্তিগত তথ্য বা লিংক নেই। তাই এটা ফেইসবুকের প্রাইভেসি আইন লক্সঘন করবে না।

ফেইসবুক এ নিয়ে কোনো মন্তব্য করেনি।