২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের এডিটিং ফিচারে শঙ্কা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের স্ট্যাটাস, ছবি ও পোস্ট সংশোধন ফিচার অনেকের কাছে প্রশংসিত হলেও নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে অনেকের মনে। তার ফলে সহজে অনিচ্ছাকৃত ভুল সংশোধন করা গেলেও ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা যাবে সহজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের স্ট্যাটাস সংশোধন করার নতুন বৈশিষ্ট্য কৃত্রিমতা আনতে পারে বলে এক বিশেষজ্ঞ শঙ্কা প্রকাশ করেছেন।

আগে কোনো আপডেট মুছে ফেলা বা নতুন করে পোস্ট করার পর তার সঙ্গের মতামত বা পছন্দও হারিয়ে যেত। কিন্তু নতুন সুবিধায় ব্যবহারকারী কোনো বিষয়বস্তুর পরিবর্তন না করেই বানান বা ব্যাকরণের ভুল সংশোধন করতে পারবে।

ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, এই উন্নয়ন ব্যবহারকারীদের টাইপের ভুল বা সহজেই ঠিক করা যায় এমন ভুল সংশোধনের জন্য তৈরি করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী সামাজিক নেটওয়ার্কে ইতোমধ্যেই পোস্টের সংশোধন করা যায়। ফেইসবুক তার ব্যবহারকারীদের ছবি আপডেট আর অন্যদের পোস্টে মতামত প্রকাশের ক্ষেত্রে কিছু মাস ধরে এই সংশোধন প্রক্রিয়া ব্যবহার করছে।

সামাজিক মিডিয়া পরামর্শক ইসোশালমিডিয়ার পরিচালক কিরন হেনন বিবিসিকে বলেন, “ফেইসবুকের এই নতুন সংযোজন আমার পরিচিত কিছু ব্যক্তি আর ব্যবসায়িক ক্লায়েন্টের জন্য চিন্তার কারণ।”

হেনন আরও বলেন, “ফেইসবুকে নতুন বন্ধু বা শত্রু বানানোর প্রবণতা নাটকীয়ভাবে বেড়ে গেছে। যে কোনো বিষয়ে পছন্দ বা মতামত প্রকাশ করা এখন ভুল বোঝাবুঝির সৃষ্টি করে, যা অনেক অনভিজ্ঞ ব্যবহারকারীর কাছে অজানা।”

এই নতুন সংশোধন এখনও ফেইসবুকের পেইজগুলোতে প্রয়োগ করা হয়নি। কিন্তু হেনন তার ব্যবসায়িক ক্লায়েন্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।