২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রো ওভেন যখন চার্জার

রান্নার কাজে ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেনের অপচয় হওয়া শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ করার যন্ত্র তৈরি করেছেন জাপানের ইউনিভার্সিটি অফ টোকিওর একদল গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, মাইক্রোওয়েভ ওভেনের শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে।

শক্তি অপচয় না করে নতুন কাজে তা ব্যবহারের প্রচেষ্টার ধারণাটি প্রথম আসে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার কাছ থেকে। ইউনিভার্সিটি অফ টোকিওর একদল গবেষক নতুন এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছেন।

প্রকৌশলী ইয়োশিহিরো কাওয়াহারা এ সম্পর্কে জানান, মাইক্রোওয়েভে তাপ উৎপাদনের সময় যে শক্তি অপচয় হয়, তা বেশ ভালোভাবেই কাজে লাগানো যায়। গবেষকরা একটি মেশিনের ডিজাইন তৈরি করেছেন, যেটি অপচয় হওয়া শক্তি থেকে পূণরায় ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করবে।

এ জন্য হারভেস্টার নামের ডিভাইসটিতে একটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, যেটি অতিরিক্ত শক্তি সংগ্রহ করতে পারবে। এতে অন্যপ্রান্তে সংযুক্ত তারের মাধ্যমে সেলফোন চার্জ করা যাবে।