২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ হাজার কর্মী ছাঁটাই করবে সিমেন্স

১৫ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম সিমেন্স। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:55 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এতে শুধু জার্মানিতে শিল্পক্ষেত্রে সিমেন্সের দুই হাজার কর্মী ছাঁটাই করা হবে। এছাড়া শক্তি ও অবকাঠামো বিভাগের এক হাজার চারশ’ কর্মী চাকরি হারাবে।

সিমেন্স শক্তি, যোগাযোগ, শিল্প ও চিকিৎসাবিষয়ক ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করে। এর পণ্যের তালিকায় রয়েছে শ্রবণযন্ত্র থেকে শুরু করে গ্যাস টারবাইন পর্যন্ত। জার্মানির সবচেয়ে বড় এ শিল্প প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল ইলেক্ট্রিক এবং সুইজারল্যান্ডের এবিবি।

প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় নিজেদের মুনাফা কম হওয়ায় আটশ’ দশ কোটি ডলার ব্যয় সংকোচনের পরিকল্পনা করেছে সিমেন্স। সে পরিকল্পনার অংশ হিসেবেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সিমেন্সের এক মুখপাত্র জানান, এ অর্থবছরে তিন লাখ ৭০ হাজার কর্মী নিয়েই গতবছরের মতো অর্থবছর শেষ করবে। আগামী বছর থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে।