২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ট্যাবলেট আনছে শার্প

ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা শার্প প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট ডিভাইস বাজারে আনছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

সম্প্রতি প্রযুক্তিপণ্যবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, শার্প এ সপ্তাহে জাপানের সিইএটিইসি অনুষ্ঠানে তাদের নতুন এ উইন্ডোজ ৮ ট্যাবলেটটি প্রদর্শন করেছে।

শার্পের এ উইন্ডোজ ৮ভিত্তিক ট্যাবলেটটিতে ২৫৬০ বাই ১৬০০ রেজুলিউশনের আইজিজেডও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে মেবিয়াস প্যাড এবং ইনটেল কোয়াড-কোর অ্যাটম প্রসেসর (জেড৩৩৭০)। এর স্ক্রিনের আকার ১০.১ ইঞ্চি।

এ ছাড়াও ট্যাবলেটটি পানি প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন। ফলে এটি পানিতে পড়ে গেলেও ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির এ নতুন ট্যাবলেটটির কনফিগারেশন মাইক্রোসফটের সারফেস ২কে ছাড়িয়ে গেছে, এমনটাই জানিয়েছে এনগ্যাজেট।

শার্পের এ ট্যাবলেটটি ২০১৪ সালের প্রথম দিকে বাজারে আসবে বলে জানিয়েছে এনগ্যাজেট।