২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্গভঙ্গিতেই নেট ব্রাউজ

জেসচার কন্ট্রোল সফটওয়্যার নির্মাতা পয়েন্টগ্রাব তৈরি করছে অঙ্গভঙ্গি দিয়ে ইলেক্ট্রিক যন্ত্র নিয়ন্ত্রণ করার সফটওয়্যার। এতে শুধু ক্যামেরা ব্যবহার করে হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে দূর থেকে বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 03:26 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, পয়েন্টগ্র্যাব নামের অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি অ্যাপটি ভার্চুয়াল কিবোর্ড সাপোর্ট করে। ফলে কোনো বস্তুতে স্পর্শ ছাড়াই শূন্যে হাতের আঙুল নাড়িয়ে টাইপ করা যাবে।

পয়েন্টগ্র্যাব জানিয়েছে, হাতের ইশারায় টেলিভিশন অন-অফ করা ছাড়াও বিভিন্ন ধরনের কাজ করতে এতে ব্যবহার হবে সেন্সর। সফটওয়্যারটি যে কোনো ২-ডি ক্যামেরার মাধ্যমে পাঁচ মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

পয়েন্টগ্র্যাবের মার্কেটিং ডিরেক্টর অ্যাভিটাল র‌্যাবানি জানান, এখনকার ডিভাইসগুলো অনেক স্মার্ট। তাই আমরা এগুলোকে মানুষের অঙ্গভঙ্গি বোঝার প্রশিক্ষণ দিচ্ছি। এর মাধ্যমে শুধু হাত নাড়িয়ে কখনও এক ক্লিক কখনও ডবল ক্লিকের কাজ করা সম্ভব।

সফটওয়্যারটি ব্যবহার করে হাতের ইশারায় সাউন্ড সিস্টেমের ভলিউম বাড়ানো কিংবা পর্দায় কোনোকিছুর ছবি জুম করে দেখা যাবে। এমনকি নির্দিষ্ট দূরত্বে বসে শুধু অঙ্গভঙ্গির মাধ্যমে ইন্টারনেটও ব্রাউজ করা যাবে।

একই ধরনের প্রযুক্তি তৈরি করছে ফ্লোটন টেকনোলজিস নামের আরেকটি প্রতিষ্ঠান। ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাংও এ ধরনের প্রকল্পে পয়েন্টগ্র্যাবের সঙ্গে কাজ শুরু করেছে।