২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যাভিটি

দন্ত চিকিৎসকরা দাঁতের ক্যাভিটি সম্পর্কে দ্বিমত পোষণ করলেও সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, দাঁতের ক্যাভিটি হয়তো কিছু কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট বাফেলোর গবেষকরা এ গবেষণাটি করেছেন।

মোট ৬২০ জন স্বেচ্ছাসেবকের সাহায্যে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। গবেষণায় জানা গেছে, মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি কমাতে হয়তো দাঁতের ক্যাভিটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ প্রসঙ্গে গবেষক দলের নেতা ড. মাইন টেজাল জানিয়েছেন, প্রথমবারের মতো তারা ক্যাভিটি এবং মাথা ও ঘাড়ের স্কুয়ামোস কোষের মধ্যে একটি সম্পর্ক  খুঁজে পেয়েছেন।

তবে তারা জানিয়েছেন, তারা এখনও সম্পূর্ণ নিশ্চিত নন ক্যাভিটি ক্যান্সারের ঝুঁকি কমাতে কতটুকু সাহায্য করে। এ জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারা। তাদের গবেষণা সংক্রান্ত প্রতিবেদন দ্য জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে।