২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে ফিরছে ফেরারি অফ স্পেস

ইউরোপিয়ান কৃত্রিম উপগ্রহ ফেরারি অফ স্পেস অক্টোবর মাসে পৃথিবীতে ফিরে আসছে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করার পর এটি যাতে নিরাপদে পৃথিবীতে অবতরণ করতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:23 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

ইয়াহুনিউজ এক প্রতিবেদনে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি সংক্রান্ত কারণেই কৃত্রিম এ উপগ্রহটি পৃথিবীতে ফেরত আসছে। অক্টোবরে এর জ্বালানি ফুরিয়ে যাবে বলে জানিয়েছে ইএসএ।

কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে ২০০৯ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। ইএসএ জানিয়েছে, দুই বছর যাতে এটি মহাকাশে কাজ করতে পারে সে অনুযায়ীই এর ডিজাইন করা হয়েছিল। ইএসএ আরও জানিয়েছে, মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করার পর কৃত্রিম উপগ্রহটি যাতে কোনো ক্ষতি করা ছাড়াই সমুদ্রে অবতরণ করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যেখানে এটি অবতরণ করবে সে এলাকাটি আগেই প্রস্তুত করে রাখা হবে যাতে কোনো ফেরারির কোনো ক্ষতি না হয়। আর যেহেতু পৃথিবীর দুই তৃতীয়াংশই পানি সেহেতু ক্ষয়ক্ষতির সম্ভবনা নেই বললেই চলে এমনটাই জানিয়েছে ইএসএ।