পাইলটবিহীন এফ-১৬ পরীক্ষা
মার্কিন যুদ্ধবিমান লকহিড মার্টিন এফ-১৬ পাইলটবিহীন অবস্থায় মেক্সিকো উপসাগরের চালাতে সফল হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে ‘লকহিড মার্টিন এফ-১৬’ নামে একটি যুদ্ধবিমান শূন্য ককপিট নিয়ে প্রথম ভ্রমণ শেষ করেছে। ফ্লোরিডা ঘাঁটি থেকে মেক্সিকো উপসাগরের যাত্রাপথে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুজন পাইলট নিচে থেকে বিমানটি নিয়ন্ত্রণ করেছেন।
নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা পুরনো যুদ্ধ বিমানগুলোকে ব্যবহারের জন্য নতুন করে পুনর্গঠন করছে। তারা জানিয়েছে, উড়ার সময় দরকার হলে একে ধ্বংস করে ফেলার মতো যন্ত্রপাতিও বিমানটি বহন করছিল।
বোয়িং জানিয়েছে সর্বমোট ছয়টি এফ-১৬ বিমানকে পুনর্গঠন করা হয়েছে, যাদের নতুন করে কিউএফ-১৬ নামে নামকরণ করা হচ্ছে। ফলে যুদ্ধবিমানগুলোকে চালকবিহীন বিমান বা ড্রোন হিসেবে চালানোর পথ উন্মুক্ত হল।
কিন্তু স্টপ কিলার রোবটস আন্দোলনের মুখপাত্র প্রফেসর নোয়েল শারকি এ বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, “আমি মাটিতে বসবাসকারী মানুষের উপর এটির প্রয়োগ হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত।”
শারকি আরও বলেন, “আমি তাদের দ্রুতগতি নিয়েও শঙ্কিত। কারণ এতে এগুলো লক্ষ্যভ্রষ্ট হতে পারে। এসব বিমান যুদ্ধবিগ্রহের অনুশীলন-কেন্দ্র হয়ে উঠতে পারে, যা আমাদের স্বয়ংক্রিয় হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে।”
