ব্যক্তিগত তথ্য মুছতে পারবে অল্পবয়সীরা
যে কোনো ওয়েবসাইট থেকে অপ্রাপ্তবয়ষ্কদের নিজের ব্যক্তিগত তথ্য মুছার অধিকার দিল ক্যালিফোর্নিয়ার আদালত।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে নতুন আইনটি ২০১৫ সালে কার্যকর হবে। আইনটির আওতায় শুধু ছবি ও মতামত বিবেচনা করা হবে।
শিশুদের ডিজিটাল গোপনীয়তা নিয়ে কাজ করে এমন একটি দাতব্য প্রতিষ্ঠান কমনসেন্স মিডিয়া এই আইনকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেমস স্টিয়ার এক ব্লগ পোস্টে লিখেছেন, “অপ্রাপ্তবয়স্করা অনেকসময় স্বনির্ভর হওয়ার আগেই আত্মপ্রকাশ করে ফেলে। তাদের অনেকেই পরবর্তী সম্ভাবনার কথা না ভেবেই নিজেদের বা অন্যের সম্বন্ধে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য পোস্ট করে।”
এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অল্পবয়স্ক ছেলেমেয়েদের মধ্যে ৫৯ ভাগ তাদের পোস্ট পরে মুছে দেয় নয়তো সংশোধন করে। এছাড়া ১৯ ভাগ বিভিন্ন মতামত, ছবি অথবা আপডেটের জন্য পরে অনুশোচনা করে।
গত মে মাসে গুগলের চেয়ারম্যান এরিক স্মিথ বলেছিলেন ইন্টারনেটের একটি ‘ডিলিট বাটন’ প্রয়োজন। ২০১০ সালে ইউরোপিয়ান কমিশন তাদের নাগরিকদের জন্য এ ধরনের নামে একটি আইন পাস করে।
